শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভেনিজুয়েলার সাথে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য তুরস্কের : এরদোগান

ভেনিজুয়েলার সাথে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য তুরস্কের : এরদোগান

প্রবাস ডেস্ক:

ভেনিজুয়েলার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, আগামীতে ভেনিজুয়েলার সাথে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের লক্ষ্য তুরস্কের। গতকাল বুধবার দেশটির রাজধানী আঙ্কারায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোগান।

যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্ক সবসময় ভেনিজুয়েলাকে সমর্থন দিয়েছি। ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখব। তিনি বলেন, আমরা ভেনিজুয়েলার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার ঘোরবিরোধী। এ সময় ভেনিজুয়েলাকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আঙ্কারার ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে স্বাগত জানান এরদোগান।

তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি, খনি খনন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য ও পর্যটনসহ এমন অনেক খাত রয়েছে, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। ২০১৯ সালে আমাদের বাণিজ্যের পরিমাণ ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা হয়েছে দ্বিগুণ। আর ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৮৫০ মিলিয়ন ডলারে। আর যতদ্রুত সম্ভব তা ৩ বিলিয়ন ডলারে নিতে চাই আমরা।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সম্পর্ক বাড়াতে আমাদের একটি প্রতিনিধিদল আগামী মাসে ভেনিজুয়েলা সফর করবে। এদিন মাদুরো বৈশ্বিক পরিসরে তুরস্কের প্রভাব বৃদ্ধির বিষয়ের প্রশংসা করেন। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করায় আঙ্কারার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com