শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ

নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ

প্রবাস ডেস্ক :
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে আরো বিপাকে বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মা। এবার তাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

আগামী ২৫ জুন নূপুর শর্মাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুর শর্মাকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ।

যে টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ক্ষমতাসীন বিজেপিদলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব তো বটেই, ভারতের অভ্যন্তরেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া শুরুর পর গত রবিবার বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালকেও বহিষ্কার করা হয়।

নূপুরকে আটকের ব্যাপারে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। তবে এখন পর্যন্ত নূপুর-বিতর্কে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অবস্থায় বিজেপি নেত্রীকে পুলিশি তলবের ঘটনা ঘটল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com