শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চুক্তিবদ্ধ বুটেক্স সোনালী সেবায়

চুক্তিবদ্ধ বুটেক্স সোনালী সেবায়

বুটেক্স প্রতিনিধি :
সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে শিউর ক্যাশ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে যাচ্ছে বুটেক্স শিক্ষার্থী।
গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাসেম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও আব্দুল কুদ্দুস, গভর্নমেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবর রহমান, প্রিন্সিপাল অফিস ঢাকা সেন্ট্রালের ডেপুটি জেনারেল ম্যানেজার ফজলুল হক, তেজগাঁও শিল্পাঞ্চল শাখার ম্যানেজার শেখ মো. মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে রুপালি ব্যাংক অনলাইন সেবা শিওর ক্যাশের মাধ্যেমে সেমিস্টার ফি এবং যাবতীয় বৃত্তির টাকা পেয়ে আসতো। দেশের অধিকাংশ জায়গায় শিওর ক্যাশের এজেন্ট না থাকাতে সময়মতো টাকা ক্যাশ ইন ও ক্যাশ আউট করতে হিমশিম খেয়ে আসছিলো। পরবর্তীতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বুটেক্স প্রশাসন বিষয়টি আমলে নিয়ে সোনালী ব্যাংক ভিত্তিক অনলাইন সেবায় চুক্তিবদ্ধ হয়।

সোনালী ই-সেবার মাধ্যমে যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট সিস্টেম (বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি) থেকে এবং এটিএম কার্ড দিয়ে ফি প্রদান করতে পারবে বলে জানা যায়।

এ চুক্তির ফলে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনালী ই-সেবার মাধ্যমে ঘরে বসে যাবতীয় ফি প্রদান করতে পারবে এবং সোনালী ব্যাংকের তেজগাঁও শিল্পাঞ্চল শাখায় মাধ্যমে শিক্ষার্থীদের এ সেবা প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com