শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ড. আবুল হাসনাৎ মিল্টনের অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সম্মাননা লাভ

ড. আবুল হাসনাৎ মিল্টনের অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সম্মাননা লাভ

প্রবাস ডেস্ক:

বঙ্গবন্ধুর ভাষণ ইংরেজীতে অনুবাদ করে বঙ্গবন্ধুর রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন আর দর্শনকে বিশ্ব দরবারে আন্তর্জাতিক ভাষায় পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও লেখক ড. আবুল হাসনাৎ মিল্টন।

শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির ব্লাকটাউন লেইজার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। এ বছর মোট ১২ জনকে এই পদক দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিশিষ্ট শিল্প গ্রুপ জেমকোর পক্ষ থেকে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর দেশটিতে বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীদের ‘জেমকো অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ড. আবুল হাসনাৎ মিল্টন বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হলে গর্বে বুকটা ভরে যায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যই আমি এই কঠিন কাজটি করেছি। আমার এই কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জেমকোসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পদক প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির রাজ্য প্রধান ক্রিস মিনস, প্যারাম্যাটা সিটি কাউন্সিলের লর্ড মেয়র ডোনা ডেভিস ও ডেপুটি লর্ড মেয়র সামির পাণ্ডে প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের অক্টোবরে মার্কিন প্রকাশনা সংস্থা হে পাব্লিশিং হাউজের সহযোগী প্রতিষ্ঠান বালবোয়া প্রেস অব অস্ট্রেলিয়া থেকে ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটিতে বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণ ইংরেজিতে অনুবাদ করেন ড. আবুল হাসনাৎ মিল্টন। গ্রন্থটি আমাজন, বুকটোপিয়াসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে গ্রন্থটির পরিবেশনার দায়িত্বে রয়েছে অন্বেষা প্রকাশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com