শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সকালে হাসপাতালে ভর্তি, বিকেলেই ছাড়পত্র নিলেন অহনা

সকালে হাসপাতালে ভর্তি, বিকেলেই ছাড়পত্র নিলেন অহনা

বিনোদন প্রতিবেদক:
অভিনেত্রী অহনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে বিকেলেই ছাড়পত্র নিয়েছেন তিনি। কালের কণ্ঠকে অহনা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের একটি বিশেষ নাটক নির্মিত হচ্ছে, যেটায় যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন আজিজুল হাকিম ও এস এ হক অলিক।

গুলশানে গতকাল থেকে শুটিং শুরু হওয়া এই নাটকের শুটিং করছিলেন অহনা। সোমবার দিনভর নাটকটিতে কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার সকালে সেটে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার বিকেলে অহনা কালের কণ্ঠকে বলেন, ‘কাল (সোমবার) থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। নাটকটির শুটিং হচ্ছিল গুলশানে। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এলার্জিতে ফুলে-ফেঁপে ওঠে। দ্রুত আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। ‘

বিকেলের দিকে ভালো বোধ করছিলেন, এ জন্য ছাড়পত্র নিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যেহেতু নাটকটায় শুটিং করেছি। এখন আমাকে ফের শুটিংয়ে যেতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। কিছুটা সুস্থ বোধ করছি এখন। ‘

অহনা ছাড়া এই নাটকে আরো অভিনয় করেছেন ডলি জহুর, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com