মোঃ রমজান আলী
শুক্রবার সারা দিনব্যাপী রাজধানীর প্রেস কাউন্সিলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্ড অ্যাসোসিয়েশন এর আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ হাসান আলী । বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর মহাসচিব মোঃ ইসকান্দার আলী হাওলাদার । সহ-সভাপতি দীপক কুমার মিত্র , হাজী মনির হোসেন দুলাল। সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম। অর্থ সচিব খন্দকার রেহানউদ্দিন । সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সিকদার আবুল কালাম আজাদ । দপ্তর সচিব মোঃ হাবিবুর রহমান। তথ্য বিষয়ক সচিব মোহাম্মদ লুৎফর রহমান। সহ শিক্ষা সচিব এম এ রুহিত। সহ-সাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচিব ডঃ মোঃ তাজুল ইসলাম খান ।
আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের এম কে বাবু। রাজশাহীর মাহতাব উদ্দিন। সিরাজগঞ্জের মোঃ আবুল হোসেন, আব্দুল খালেক। কেরানীগঞ্জ মোঃ সুমন মিয়া।
ঢাকার প্রতিনিধিদের বক্তব্য রাখেন ইয়াসমিন সুলতানা মিরা, মোহাম্মদ মনিরুজ্জামান , মোঃ শহীদুল্লাহ । মুন্সিগঞ্জের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন সহ সারা দেশের বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিগণ।
সম্মেলনের শুরুতে সকাল ১১ ঘটিকার সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয় এবং বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিরা বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের মাঝখানে পবিত্র জুম্মার নামাজের জন্য বিরতি দেওয়া হয়।
বিরতির পরে সবার শেষে বাংলাদেশ কিল্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এর মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ হাসান আলী বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন ।
এরপরে বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধির কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান এবং মহাসচিব। ক্রেস্ট বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ হাসান আলী অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply