শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একনাথ শিন্ধেকে শিবসেনা থেকে ‘অপসারণ’ করলেন উদ্ধব ঠাকরে

একনাথ শিন্ধেকে শিবসেনা থেকে ‘অপসারণ’ করলেন উদ্ধব ঠাকরে

প্রবাস ডেস্ক:
ভারতের মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের আগে আবারও চমক দেখা গেল। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এক বিবৃতিতে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধেকে শিবসেনার সংগঠনের সব পদ থেকে অপসারণের কথা জানিয়েছেন।

শিবসেনার পক্ষ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ঠাকরে বলেছেন- শিন্ধে দলবিরোধী কার্যকলাপে জড়িত। তিনি স্বেচ্ছায় দলের সদস্যপদ ছেড়েছেন বলে জানানো হয়েছে শিবসেনার পক্ষ থেকে।

 

উদ্ধব ঠাকরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, একনাথ শিন্ধেকে শিবসেনার সব পদ থেকে অপসারণ করা হয়েছে। শিবসেনার পক্ষ থেকে এ ব্যাপারে তার ওপরে যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উদ্ধব ঠাকরে।

সুপ্রিম কোর্ট আস্থা ভোটে স্থগিতাদেশ দিতে না চাওয়ায় ২৯ জুন রাতে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরপর ৩০ জুন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ধে।

শিবসেনার বেশির ভাগ বিধায়ক উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অন্যদিকে লোকসভায় শিবসেনার অনেক সদস্যই বিদ্রোহীদের পক্ষ নিয়েছেন। প্রসঙ্গত বিধানসভায় শিবসেনার ৫৫ জন এবং লোকসভায় ১৯ জন সদস্য রয়েছেন। রাজ্যসভায় শিবসেনার সদস্যসংখ্যা ৩ জন।

গত ২১ জুন মহারাষ্ট্র বিধান পরিষদের ফল ঘোষণা করা হয়। পর্যাপ্ত বিধায়ক থাকলেও একটি আসন কম পায় শিবসেনা। কার্যত তারপরেই মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট শুরু হয়।

প্রথমে একনাথ শিন্ধে ১৫ জন বিধায়ককে নিয়ে সুরাট চলে যান। তারপর সেখান থেকে আসাম। এর পরেই আস্তে আস্তে তার শিবিরে বিদ্রোহী বিধায়ক ও মন্ত্রীর সংখ্যা বাড়তে থাকে। একনাথের দাবি অনুসারে শিবসেনায় বিদ্রোহী বিধায়ক ৪০ পেরিয়ে যায়। সংকট আরো বাড়তে থাকে।

বিদ্রোহীদের শিবিরে যোগ দেন অনেক নির্দলীয় বিধায়কও। একনাথের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যপালকে চিঠি দিয়ে আস্থা ভোটের দাবি করেন। রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিলে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন উদ্ধব ঠাকরে।

যদিও সুপ্রিম কোর্টে আস্থাভোটের ওপর স্থগিতাদেশ দিতে চায়নি। ২৯ জুন রাতে ফেসবুক লাইভে পদত্যাগের কথা জানান উদ্ধব ঠাকরে। যার জেরে প্রায় সাত দিন সংকট চলার পর সেখানে আড়াই বছরের সরকারের পতন হয়।

পদত্যাগের সময় উদ্ধব ঠাকরে বলেন, তিনি অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় এসেছিলেন। সেইভাবেই তিনি সরে যাচ্ছেন। তবে তিনি অন্য কোথাও যাচ্ছেন না। তিনি সেখানেই থাকবেন এবং আবার ফিরে আসবেন। পাশাপাশি তিনি এনসিপি এবং কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানান, তাকে আড়াই বছর সমর্থনের জন্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com