শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিশা পাটানি! খলনায়িকা

দিশা পাটানি! খলনায়িকা

বিনোদন ডেস্ক
মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। রহস্য, রোমাঞ্চ, অ্যাকশনে ভরপুর এই ছবির মধ্য দিয়ে ৮ বছর পর আসতে অলেছে সুপার হিট ছবি এক ভিলেন-এর দ্বিতীয় কিস্তি। ছবিতে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়াকে দেখা যাবে। ছবিতে দিশাকে এক ধূসর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। কিন্তু এ ছবির আসল ভিলেন কে? এ নিয়ে ধোঁয়াশা রেখেছেন পরিচালক মোহিত সুরি।
ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে যে এই ছবিতে দিশাকে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে তার চরিত্রের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমকে দিশা বলেন, এখনই আমি আমার চরিত্রের ব্যাপারে খোলাসা করতে পারব না। সে জন্য ছবিটা মুক্তির অপেক্ষা করতে হবে। তবে এটুকু বলতে পারি যে ছবিতে আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করছি। সৌন্দর্যই আসল হাতিয়ার। এককথায় সে মোটেও ‘ভালো’ মেয়ে নয়।

মোহিতের এই ছবিতে দিশাকে অ্যাকশন করতেও দেখা যাবে। এ প্রসঙ্গে বলিউডের এই লাস্যময়ী নায়িকা বলেছেন, অ্যাকশন-থ্রিলার আমার অত্যন্ত প্রিয় ঘরানা। তাই এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত। এর আগে মোহিত স্যারের (পরিচালক) সঙ্গে আমি মলাঙ্গ ছবিতে কাজ করেছি। এ নিয়ে তার সঙ্গে আমার দ্বিতীয় ছবি। আশা করি, ভবিষ্যতেও মোহিত স্যারের সঙ্গে কাজ করতে পারব।

এক ভিলেন রিটার্নস ছবির গল্প এক ক্রমিক খুনিকে নিয়ে। যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। খুনি সেই মেয়েদের নিশানা করে, যাদের প্রেমিক একতরফা ভালোবাসে। যেসব প্রেমিকদের হৃদয় ভেঙে গেছে, তাদের জীবনে দেবদূতের ভূমিকা পালন করতে চায় এই খুনি। এক ভিলেন রিটার্নস ছবির আসল ভিলেন কে তার জবাব পাওয়া যাবে ২৯ জুলাই। এদিন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com