শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসির মামলা টিকল না

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসির মামলা টিকল না

রিজার্ভ চুরি রিজাল ব্যাংককে ফিলিপাইনের আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক::
ফাইল ছবি
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) করা মানহানি মামলা খারিজ করে দিয়েছে ফিলিপাইনের আদালত।

গত ৩০ জুন ফিলিপাইনের আদালতে রায় ঘোষণার পর বুধবার (১৩ জুলাই) রায়ের কপি বাংলাদেশে ব্যাংকের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের আরসিবিসি’র বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের আদালতে একটি মামলা করা হয়। এরপর পর আরসিবিসি তাদের দেশের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানমানির মামলা করেছিল। ৩০ জুন সেই মামলাটি খারিজ করে দিয়েছে দেশটির আদালত। তবে নিউইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ যে মামলা করেছিল, তা চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকারা। চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে ২০১৯ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এরপর একই বছরের মার্চে উল্টো বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করে আরসিবিসি। তাদের অভিযোগ, টাকা আদায় করার জন্য বাংলাদেশ ব্যাংক ষড়যন্ত্র শুরু করেছে।

২০২১ সালের ১৮ অক্টোবর ফিলিপাইনের আদালত আরসিবিসির পক্ষে রায় দিলে বাংলাদেশ পুনর্বিবেচনার আবেদন করে। তারই ধারাবাহিকতায় ৩০ জুন আরসিবিসির মামলা খারিজ করে দেয় দেশটির আদালত।

অন্যদিকে, ২০২২ সালের এপ্রিলে আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্কে করা বাংলাদেশের মামলাও খারিজ হয়ে যায়। ওই সময় নিউইয়র্কের সুপ্রিম কোর্ট জানায়, ওই মামলা বিচারের পর্যাপ্ত এখতিয়ার তাদের নেই। পরে বাংলাদেশ ব‌্যাংক নিউইয়র্কের এখতিয়ারভুক্ত আদালতে মামলা করা হয়েছে। যা চলমান আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com