শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাজিমাত প্রথম আইটেম গানে সামান্থার

বাজিমাত প্রথম আইটেম গানে সামান্থার

বিনোদন ডেস্ক :
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের একটি আইটেম গানের সঙ্গে কোমর দুলান এই অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় এই গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে ভক্ত-সমর্থকদের সামনে আসে গত বছরের ১০ ডিসেম্বর। এখন পর্যন্ত আলোচনায় তুঙ্গে আছে আইটেম গানটি।
এই মুহূর্তে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২৭১ মিলিয়ন। ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্তাকে। গানটি ‘যশোদা’ সিনেমায় ব্যবহার করা হবে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে দারুণভাবে একটি সেট নির্মাণ করে আইটেম গানটির দৃশ্যধারণের কাজ করছেন নির্মাতারা। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের গানের চেয়েও আরো বেশি আবেদনময়ী রূপে নতুন আইটেম গানে দেখা যাবে সামান্থাকে।

‘যশোদা’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন সামান্থা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— উনি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু প্রমুখ। নারী কেন্দ্রীক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন হরি ও হারিস। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। আগামী ২২ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। তামিল ভাষার এ সিনেমা গত ২৮ এপ্রিল মুক্তি পায়। তা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com