শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমানো দামে নয়, আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

কমানো দামে নয়, আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। তবে রাজধানীর অধিকাংশ বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতারা জানান, অধিকাংশ কোম্পানিগুলো এখনও নতুন দামের তেল সরবরাহ শুরু করেনি।

খুচরা ব্যবসায়ীদের দাবি, বৃহস্পতিবার কোম্পানিগুলো আগের মূল্য লেখা বোতলে সয়াবিন তেল সরবরাহ করেছে। তাই তারা বোতলে লেখা মূল্যে বিক্রি করছেন। তবে কেউ কেউ আবার বোতলে লেখা মূল্যের থেকে কমে বিক্রি করছেন।

গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করে সরকার, যা ১৮ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু চার দিন পার হয়ে গেলেও নতুন দামে সয়াবিন তেল বাজারে খুব একটা মিলছে না।

নতুন দাম অনুযায়ী, ২ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৩৭০ টাকা এবং ৫ লিটার বোতলের দাম করা হয় ৯১০ টাকা।

তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকেই বাজারে নতুন দামের তেল বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২২ জুলাই) নিউমার্কেট বাজারের এক মুদি দোকানি জানান, এক লিটার সয়াবিন তেল ২০০ টাকায় বিক্রি করছেন। কারণ, আগে থেকে কিনে রাখা তেল বিক্রি এখনও শেষ হয়নি।

আরেক দোকানি বলেন, সয়াবিন তেল ১৯০ টাকা দরে বিক্রি করছেন।

তবে বাজার ঘুরে এক লিটার বোতলের সয়াবিন তেল ১৯৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৫০ থেকে ৯৬০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে।

বাজারে এক ক্রেতা বলেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু এখন দাম কমানোর ঘোষণা তিন-চার দিন আগে দেওয়া হলেও নানা অজুহাতে এখনও কমে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com