শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঋণ নেওয়ার বিষয়ে দুই রকম কথার ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী

ঋণ নেওয়ার বিষয়ে দুই রকম কথার ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়ে দুই রকম কথা বলার ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জুলাই) এক বৈঠক শেষে আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করেন অর্থমন্ত্রী। অথচ চারদিন আগেই অর্থমন্ত্রী বলেছিলেন, আইএমএফয়ে কাছ থেকে আপাতত ঋণ নেওয়ার প্রয়োজন নেই।

দুই রকম কথা বলার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা যদি সবসময় বলি টাকা লাগবে, এতে করে আমাদের চাহিদা প্রকাশ পায়। আইএমএফ টিম যখন ঢাকায় এসেছিলে, সে সময় যদি বলি আমাদের টাকা দরকার, তখন তারা টাকা দিলেও সুদহার বাড়ানোর সম্ভাবনা থাকে। তাই, আমরা ভাব দেখাই আমাদের দরকার নেই, এটাই হলো মূল কথা। সে কারণে সে সময় বলিনি আমাদের ঋণ প্রয়োজন।

এ সময় আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ চিঠিতে উল্লেখ করা হয়নি বলে দাবি করেন মুস্তফা কামাল।

এদিকে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আইএমএফফের কাছ থেকে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আলোচনায় ছিল। তবে গত সপ্তাহে অর্থমন্ত্রী এমন আশঙ্কা নাকচ করে বলেছিলেন, এই মুহূর্তে আইএমএফের কোন সহযোগিতার প্রয়োজন নেই। কিন্তু মঙ্গলবার কয়েকটি সংবাদ মাধ্যমে আইএমএফের কাছে বাংলাদেশের ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়ার খবর আসে। এরপরই আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিষয়টি পরিষ্কার করেন অর্থমন্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com