শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরাণে’র মীমের আরেক ধামাকা

পরাণে’র মীমের আরেক ধামাকা

বিনোদন প্রতিবেদক
বিদ্যা সিনহা মীম- ফাইল ছবি

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার সফলতায় হাওয়ায় ভাসছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। ক্যারিয়ার এটাই তার সবচেয়ে সফল সিনেমা। এই সফলতার রেশ থাকতেই তার অভিনীত আরো একটি সিনেমা সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে। নাম ‘দামাল’।
শিশু সাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ‘দামাল’ সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি।

৮ আগস্ট সেন্সর ছাড়পত্র পায় ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। যেখানে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করছেন এ দলটির সদস্যরা। পাশাপাশি ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্রের সমন্বয় দেখা যাবে এ সিনেমায়। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে ‘দামাল’র শুটিং করা হয়েছে।

শিগগির ‘দামাল’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মীম বলেন, দারুণ গল্পের একটি সিনেমা। বলতে পারি ‘পরাণ’র পর আরো একটি ধামাকা আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ‘দামাল’ সিনেমার সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে। তাই এ সিনেমার প্রতি আবেগও কাজ করছে একটু বেশি। আমার বিশ্বাস দর্শকরা এ সিনেমাটি উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন।

‘দামাল’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com