শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে মার্কিন ডলার যতটা নগদ ডলার আসছে কম, যাচ্ছে বেশি

দেশে মার্কিন ডলার যতটা নগদ ডলার আসছে কম, যাচ্ছে বেশি

নিজস্ব প্রতিবেদক :

আসছে, যাচ্ছে এর তুলনায় বেশি। তাই বিদেশে যাওয়ার সময় নগদ ডলার বহনে নিরুৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই ডলারের বহিঃপ্রবাহ বা দেশ থেকে চলে যাওয়া বেড়ে গেছে। নানা সীমাবদ্ধতার কারণে সমপরিমাণ ডলার দেশে আসছে না। এ কারণেই খোলাবাজারে ডলারের দাম হুহু করে বাড়ছে।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বাজারে ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার মজুত কমার অন্যতম কারণ হলো আমদানি বৃদ্ধি। আমদানির তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক কম। তাই আমদানি ও রপ্তানির মধ্যে শূন্যস্থান পূরণ করতে হলে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত রিজার্ভ থেকে ডলার সরবরাহ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা অব্যাহত থাকবে। তবে রেমিট্যান্স বৃদ্ধির দিকেও নজর দিতে হবে।

এদিকে গতকালও খোলাবাজারে ডলারের সংকট ছিল। প্রতি ডলার আগের দিনের মতো ১১৯ টাকা দরে কেনাবেচা হয়েছে। ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ক্রেতারা চাহিদা অনুযায়ী নগদ ডলার পাননি। নগদ ডলারের পাশাপাশি আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রেও ডলার সংকট ব্যাপক বেড়েছে। এলসি খুলতে ১১২ টাকা পর্যন্ত দর উঠেছে। এরকম দরের পরও বড় এলসি ফেরত দিচ্ছে অনেক ব্যাংক। অবশ্য বাজার সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি অব্যাহত রয়েছে। কারসাজি ঠেকাতে অব্যাহত রাখা হয়েছে পরিদর্শন কার্যক্রমও। তবে কোনো কিছুতেই যেন বাগে আসছে না বাজার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসেও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে ৮১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৪ শতাংশ বেশি। গত বছরের আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের ৪০ দিনে মোট ২৯১ কোটি ডলার রেমিট্যান্স এলো।

রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ অব্যাহত রেখেছে। গতকালও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিপিসির তেল, এলএনজি ও সার আমদানি বাবদ এসব ডলার বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে চলতি অর্থবছরের ৪০ দিনে বাংলাদেশ ব্যাংক ১৭২ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার বিক্রি করেছে। গতকাল দিন শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৯ কোটি ডলারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com