শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অনলাইন জিডি’র সুবিধা পাচ্ছে পঞ্চগড় জেলার মানুষ 

অনলাইন জিডি’র সুবিধা পাচ্ছে পঞ্চগড় জেলার মানুষ 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। বর্তমান সরকারের ভিশন-২০২১ এর দীর্ঘমেয়াদি ১০টি লক্ষ্যের মধ্যে প্রতিটি থানায় ২০২১ সালের মধ্যে ইলেকট্রনিক এফআইআর ও জিডি চালুর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১-জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ দিন বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনলাইন জিডি কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি থানা ও তাদের নিয়ন্ত্রণকারী সার্কেল, জোন কিংবা জেলা বা মেট্রো ইউনিটসহ সকল পর্যায়ে প্রায় ৬ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষিত করার প্রক্রিয়া চলমান । উদ্বোধনের পর থেকে সারা দেশের ন্যায় পঞ্চগড় জেলার মানুষ অনলাইন জিডি’র সুবিধা ভোগ করেছে ।অনলাইনে জিডি করার ফলে সময় ও অর্থ দুই সাশ্রয় হচ্ছে । এখন মানুষ জিডি করতে থানায় আসার পরিবর্তে বাড়িতে অবস্থান করে থানায় জিডি করতে পারছে। এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা জানান, অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের হয়রানি অনেক কমেছে । এখন জিডি কাউকে কষ্ট করে থানায় আসতে হয় না । ঘরে বসেই একটা এন্ড্রয়েড ফোনের মাধ্যমে যেকোনো থানায় জিডি করতে পারে । যাদের এন্ড্রয়েড ফোন নেই তারা নিকটবর্তী কম্পিউটারের দোকানে গিয়ে খুব সহজেই থানায় জিডি করতে পারবে । অনলাইন জিডি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই নিজের সমস্যার কথা তুলে ধরতে পারে ভুক্তভোগী । জিডি করার কয়েক সেকেন্ডের মধ্যেই তার মোবাইলে এসএমএস যাবে । যেই এসআই বিষয়টি তদন্ত করবেন তার নাম ফোন নম্বর থাকবে । ভুক্তভোগী প্রয়োজন হলে কম্পিউটারের দোকানে গিয়ে জিডির কপি তুলতে পারবেন । বাংলাদেশ পুলিশ বর্তমানে প্রতিরোধ মূলক পুলিশিংয়ের ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে ।প্রযুক্তির সদ্ব্যবহারের কারণে এই প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা পুলিশের অর্জন করা মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে উল্লেখ করছেন তিনি । বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সুবিধাভোগী স্থানীয় সাধারণ মানুষ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com