নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এর আগে ছিল ৮২ হাজার ৫৬ টাকা।
আজ রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।
বিস্তারিত আসছে….
Leave a Reply