শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঙ্গনার প্রতি আর কোনও অনুভূতি নেই: তাপসী

কঙ্গনার প্রতি আর কোনও অনুভূতি নেই: তাপসী

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী তাপসী পান্নু ও অভিনেত্রী কঙ্গনা রানাউত

অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক এখন আদায়-কাঁচকলায়। অথচ এক সময় কঙ্গনার প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই ছিল না বলে জানান ‘সাবাশ মিথু’-র নায়িকা। কিন্তু কথা প্রসঙ্গে সমসাময়িক অভিনেতা তথা পরিচালক কঙ্গনার কথা উঠে আসবে না, তা কি হয়!
মনের কথা বলতে লজ্জা পান না তাপসী। কঙ্গনা আগে কী ছিলেন, এখন তার কাছে কী, তা নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন ‘দোবারা’র নায়িকা।

২০২১ সালের কথা। তখনও টুইটার ব্যান করেনি কঙ্গনাকে। তাপসী এবং কঙ্গনা বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন হঠাৎ। তাপসীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলে তাচ্ছিল্য করেছিলেন কঙ্গনা। শুধু তা-ই নয়, তাপসীকে নিজের ‘সস্তা সংস্করণ’ও বলেছিলেন তিনি। কারন জোহরের সঙ্গে কফির আড্ডায় সেই অতীত উগরে দিয়েছিলেন তাপসী। যদিও বলেন, কঙ্গনাকে নিয়ে আর কোনও অনুভূতিই নেই তার মনে।

তবে ঘুরে ফিরে কঙ্গনার প্রসঙ্গ এল। ইনস্টাগ্রামে এক সাম্প্রতিক লাইভ অনুষ্ঠানে তাপসী তার কাজ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এক এফএম চ্যানেলের সঞ্চালিকা র‍্যাপিড-ফায়ার রাউন্ডের সময় তাপসীকে জিজ্ঞেস করেন, মনে প্রথমে কী আসে? কঙ্গনা রানাউত? এর উত্তরে, তাপসী বলেছিলেন, ‘একজন সমসাময়িক সতীর্থ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করতাম।’

২০২১ সালে কঙ্গনার একটি পোস্টে তাপসীকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘তুমি সব সময় সস্তাই।’ কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেলও তাপসীকে কঙ্গনার ‘সস্তা সংস্করণ’ বলে অভিহিত করেছিলেন।

কঙ্গনা সম্পর্কে কথা বলতে গিয়ে, তাপসী এর আগেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার জীবনে কঙ্গনা ‘অপ্রাসঙ্গিক’। আমি তাকে মিস করি না… তিনি একজন অভিনেত্রী, সেদিক থেকে আমার সহকর্মী। কিন্তু তিনি আমার জীবনে তার চেয়ে বেশি জায়গাজুড়ে নেই। তার জন্য আমার ভাল বা খারাপ, কোনও অনুভূতিই নেই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com