শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনে চলছে প্রস্তুতি

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনে চলছে প্রস্তুতি

মালয়েশিয়া প্রতিনিধি

আর মাত্র তিন দিন পর পালন করা হবে মালয়েশিয়ার স্বাধীনতা লাভের ৬৫তম বার্ষিকী (হারি মারদেকা)। ২০২০- ২০২১ সালে করোনার কারণে বিধি-নিষেধ থাকায় স্বাধীনতা দিবসে জমকালো অনুষ্ঠান না হওয়াতে এ বছর স্বাধীনতা দিবস উদযাপনে দেশটিতে চলছে ব্যাপক প্রস্তুতি।

দিবসটি উদযাপনের জন্য সরকারি সংস্থাগুলো ছাড়া সাধারণের মাঝেও দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে পুরো দেশজুড়ে সাজ সাজ রব। শহর, গ্রাম, আর অলিগলি সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন নীল, লাল, সাদা আর হলুদের সংমিশ্রনে তৈরি মালয়েশিয়ান পতাকায়। প্রতিটি বাড়িতে বাড়িতেও শোভা পাচ্ছে মালয়েশিয়ান পতাকা ।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী কুয়ালালামপুর শহরও ছেয়ে গেছে পতাকা সংবলিত নানা রকম ব্যানার ও ফেস্টুনে। দেশটির স্বাধীনতা দিবসে এবারের স্লোগান ‘কেলুয়ারগা মালয়েশিয়া’ (মালয়েশিয়ান পরিবার)।
এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কুয়ালালামপুরের দাতারান মারদেকা স্কয়ার (স্বাধীনতা চত্বর) এ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । এ উপলক্ষে দাতারান মারদেকা স্কয়ারের আশপাশের কয়েকটি সড়ক ও কিছু স্থান সাময়িক বন্ধ রেখে চলছে সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রশিক্ষন, অধিবেশন ও মহড়ার প্রাক প্রস্তুতি।

মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড নিয়ে মালয় জাতির আত্মপ্রকাশ ঘটে এই দিনে।

১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে দেশটি। আগামী ৩১ আগস্ট স্বাধীনতা লাভের ৬৬ বর্ষে পদার্পণ করবে এশিয়ার ইউরোপ খ্যাত এ দেশটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com