শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীয় দুই কম্পানি জুয়েলারিতে বিনিয়োগ করবে

ভারতীয় দুই কম্পানি জুয়েলারিতে বিনিয়োগ করবে

নিজস্ব প্রতিবেদক;
ভারতের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পর এবার বাংলাদেশের জুয়েলারি খাতে বিনিয়োগ করতে যাচ্ছে দেশটির আরো দুটি কম্পানি। ভারতের বাণিজ্য সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও ভারত-বাংলাদেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যৌথ সম্মেলনে কম্পানি দুটি বাংলাদেশে বিনিয়োগের এই আগ্রহ দেখায়।

গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে রাজস্থানের দারকা জেমস লিমিটেড এবং নিরাজ জুয়েলার্স বাংলাদেশের নাজাবি গ্রুপ ও মান্না সরদার প্রাইভেট লিমিটেডের সঙ্গে আগ্রহপত্র (ইওআই) সই করে।
আইবিসিসিআই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এই দুই কম্পানি ছাড়াও কাগজ, অটোমোবাইলসহ আরো আটটি ভারতীয় কম্পানি আগ্রহপত্রে সই করেছে। সব মিলিয়ে জুয়েলারি, অটোমোবাইল, তিন চাকার বাহন, সরিষার তেল, কাগজ, ইলেকট্রনিকস খাতে প্রায় ৮০০ কোটি টাকার বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা। গত ২৮ আগস্ট ভারত সফর শেষে দেশে ফিরে সম্মেলনের সফলতা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

এর আগে গত ২৮ জুলাই নিটল-নিলয় গ্রুপের হাত ধরে বাংলাদেশে আসে ভারতের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড। বিশ্বমানের জুয়েলারি কারখানা স্থাপন করতে এরই মধ্যে নারায়ণগঞ্জের মদনপুরে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে নাজাবি গ্রুপের চেয়ারম্যান নাসিমা জাহান বিজলী বলেন, ‘আমরা এখনো মার্কেট স্টাডি করছি। যে সিগমেন্ট নিয়ে কাজ করছি, ওটাতে যারা কাজ করছে, তাদের কী ক্যাপাসিটি আছে কিংবা আমরা কিভাবে কাজ করতে পারি, সেটা নিয়ে মার্কেট স্টাডি করব, তারপর জানাব। ’

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও আইবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘রাজস্থানের ব্যবসায়ীরা এখানে জুয়েলারি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। আমরা এর আগে মালাবার গোল্ডের সঙ্গে কাজ শুরু করেছি। এখান থেকে উৎপাদিত জুয়েলারি দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে। ’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com