শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ ব্যাংকের ডলার নিয়ে নতুন নির্দেশনা, নিজ হিসাবে রাখা যাবে ৩০ দিন

বাংলাদেশ ব্যাংকের ডলার নিয়ে নতুন নির্দেশনা, নিজ হিসাবে রাখা যাবে ৩০ দিন

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

ডলার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এখন থেকে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ হিসাবে ৩০ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য ইডিএফ ও আমদানি দায় শোধ করা যাবে। একই সঙ্গে সংরক্ষণ করা আয়ের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

ব্যাংকে ডলার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়নের নির্দেশ দিয়েছিল। কিন্তু পরবর্তী দিনে পুরো আয় নগদায়নে সমস্যা হওয়ায় পরে এ সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়। এখন নতুন নির্দেশনায় এটি আরও বাড়িয়ে ৩০ দিন সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার ফলে রপ্তানিকারক অন্য ব্যাংকের আমদানি দায় বিনিময়জনিত ক্ষতি ছাড়াই নিজের বৈদেশিক মুদ্রা দিয়ে পরিশোধ করতে পারবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ২৯ মে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, প্রত্যাবাসিত রপ্তানিমূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়ন করতে হবে। পরে গত ৩ আগস্ট এ সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com