শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডলার রেমিট্যান্সে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক

ডলার রেমিট্যান্সে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

এখন থেকে ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে রেমিট্যান্স কিনবে। আর রপ্তানি বিল ভাঙ্গাবে সর্বোচ্চ ৯৯ টাকায়। এই দু’য়ের গড় দর হিসাব করে একটি ব্যাংকের ডলার কেনার যে খরচ দাঁড়াবে এলসি নিষ্পত্তিতে আমদানিকারক থেকে তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি নেবে।

রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিল ব্যাংকগুলো।

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

তারা জানান, ঘোষিত দরের বাইরে কোনো ব্যাংক ডলার বেচাকেনা করছে কী না তা তদারক করবে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে পরবর্তীতে আবার দর পরিবর্তন করা হবে। ডলার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ দর ঠিক করে দেওয়ার এই ব্যবস্থা কার্যকরে সব ব্যাংক সম্মত বলে তারা জানান।

গত বৃহস্পতিবার ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে বাফেদা ও এবিবির নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে গত ১৪ আগস্ট গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডলার কেনা ও বিক্রির মধ্যে সর্বোচ্চ এক টাকা পার্থক্যের সিদ্ধান্ত হয়। তবে এতোদিন তা কার্যকর না করার কারণ জানতে চাওয়া হয় বৃহস্পতিবারের বৈঠকে। তখন ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, রোববারের মধ্যে এ বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈঠক শেষ করে ওই দিনই বাফেদার নেতারা সোনালী ব্যাংকে গিয়ে বৈঠক করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com