শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুগল ম্যাপস জ্বালানী সাশ্রয়ী পথের সন্ধান দেবে , এলো নতুন ৩ ফিচার

গুগল ম্যাপস জ্বালানী সাশ্রয়ী পথের সন্ধান দেবে , এলো নতুন ৩ ফিচার

যুগ যুগান্তর ডেস্ক:
চেনা কিংবা অচেনা জায়গায় গুগল ম্যাপস খুবই কার্যকর। অ্যাপটির কারণে বেশিরভাগ সময়েই আমাদের ভ্রমণ সহজ হয়ে ওঠে। মাউন্টেন ভিউভিত্তিক গুগল আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্লাটফর্মকে আরো সক্ষম করে তুলতে নানারকম সুযোগ-সুবিধা যোগ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গুগলের সর্বশেষ ঘোষণাগুলো চমকপ্রদ। নতুন করে গুগল ম্যাপে তিনটি নতুন ফিচার যোগ হয়েছে। ইকো-ফ্রেন্ডলি রাউটিং, ইমারসিভ ভিউ ও সাইকেলিস্টদের জন্য দিকনির্দেশনার ফিচার আনা হয়েছে।

ইকো-ফ্রেন্ডলি রাউটিং

গুগল ম্যাপসে ইকো ফ্রেন্ডলি রাউটিং ফিচারটি যোগ করার ঘোষণা অনেকদিন আগেই দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাপটি ব্যবহারকারীর দেয়া গন্তব্যে পৌঁছুতে দ্রুত ও সবচেয়ে জ্বালানী সাশ্রয়ী পথেরও সন্ধান দেবে। এছাড়াও গুগল ম্যাপ ব্যবহারকারীদের গ্যাস সাশ্রয়েও সহায়তা করবে। ভ্রমণের গতি এবং রাস্তার নানা বাক গর্তের মতো বিষয়গুলো সামলে নিয়ে কার্বন নিঃসরন কমাতেও সাহায্য করে এই অ্যাপ।

গুগল ম্যাপ এখন পর্যন্ত দ্রুততম রুটগুলোর সন্ধান দিতে পারবে। সবমিলিয়ে বর্তমানে যখন গ্যাসের দাম চড়া তখন ইকো-ফ্রেন্ডলি দিকনির্দেশনামূলক ফিচারটি দারুণ প্রশংসিত হয়েছে।

ইমারসিভ ভিউ

স্ট্রিট ভিউ ডাটা এবং এরিয়েল ইমেজসহ আধুনিক প্রজন্মের প্রযুক্তির সংমিশ্রণে ইমারসিভ ভিউ ফিচারটি তৈরি করা হয়েছে। এই প্রযুক্তিগুলো বিশ্বের একটি ডিজিটাল মডেল তৈরিতে সহায়তা করে। ইমারসিভ মুডের কল্যাণে গুগল ম্যাপস জনপ্রিয় স্থানগুলোর বিস্তারিত বর্ণনাসহ একটি থ্রিডি সংস্করণ দেখাবে ব্যবহারকারীকে।

সর্বপ্রথমে ইমারসিভ মুড ব্যবহারকারীকে জনপ্রিয় স্থানগুলোকে অনুসন্ধান করার সুযোগ করে দিবে, এরপর কিছু নির্ধারিত সেটিংসের সুবাদে স্থানগুলোর দিন এবং রাতের অবস্থা বোঝা যাবে।

সাইকেলিস্টদের জন্য দিকনির্দেশনা

গুগল ম্যাপসে সাইক্লিং নেভিগেশনও যোগ হচ্ছে। ফলে গুগল ম্যাপ ব্যবহারকারী যদি গাড়ি চালানোর পরিবর্তে বাইক চালাতে ইচ্ছুক হয়, তাহলে এই অ্যাপটি গন্তব্যে পৌঁছানোর জন্য ধাপে ধাপে নির্দেশনা দেবে। কারণ বাইক চালানোর সময় মোবাইল ব্যবহার করা অবশ্যই নিরাপদ নয়। সাইক্লিংয়ের ক্ষেত্রে দিকনির্দেশনার জন্য গুগল ম্যাপস একটি নতুন ইউআই পাচ্ছে যেখানে রিয়েল টাইমে হালনাগাদ করা ইটিএ, রাস্তার উচ্চতা এবং ভ্রমনের অগ্রগতির মতো অতিরিক্ত তথ্য থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com