শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির ঘর ও সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটির ঘর ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঘর ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে “মানবতার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা শেষে গৃহহীনদের ঘর ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। এসময় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গাজীপুরের গাছা থানার ৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবু তুলে দেয়া হয়। প্রতিটি গৃহে ২টি বেডরুম, ১টি কিচেন, ১টি রান্না ঘর, ১টি বাথরুম এবং ১টি বারান্দা রয়েছে। একই সাথে দুস্থদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ৭৬টি অসহায় পরিবারের মাঝ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশের সকল ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের মধ্যদিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজ কর্মগুণে বিশ্বে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, কর্মসূচিতে ওরা (বিএনপি) লাঠিসোটা নিয়ে কি বোঝাতে চায়? কেন তারা লাঠিসোটা নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছে? এমন কর্মসূচির অনুমতি তারা কেমনে পায়? এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের ইতিহাসের নাম শেখ হাসিনা। এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। তিনি শুধু বঙ্গবন্ধুর কন্যা নয়- তিনি এদেশের ১৭ কোটি মানুষের নেত্রীর।

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক কর্কট পথ পারি দিয়ে আজকের অবস্থানে এসেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পথচা এতো সহজ ছিল না।

মাহবুবউল আলম হানিফ বলেন, পৃথিবীর অনেক দেশেই সরকার প্রধানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছেন। কিন্তু ৭৫’এর ১৫ আগস্ট যে ভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এমন হত্যা কাণ্ড পৃথিবীর কোথাও হয়নি। হত্যা কারীদের টার্গেট ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিচিহ্ন করে দেয়া। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com