শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে আদালতের কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামীর পলায়ন

মৌলভীবাজারে আদালতের কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামীর পলায়ন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
রায় শুনে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামী।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টের দীপংকর বাদী হয়ে বুধবার মৌলভীবাজার মডেল থানায় এমটি মামলা দায়ের করেছেন। এদিকে সংশ্লিষ্ট আদালত পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে পুলিশ সুপারকে লিখিত ভাবে অবগত করেছেন। মঙ্গলবার মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবি ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো: মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়া’কে আসামী করে এনআই এ্যাক্টের একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চুড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামীকে বিনাশ্রম ১ বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত ৮লক্ষ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামী বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
কোর্ট পুলিশ ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শুনার পর কৌশলে আসামী আদালত কাঠগড়া থেকে পালিয়ে যায়, পরে তাকে অনেক খোঁজাখুজি করে গ্রেফতার করা সম্ভব হয়নি। দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারক আছে যারা আগ থেকেই টের পেয়ে পালিয়ে যায়। সে এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রফেতার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com