শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতির কাছে অভিযোগ বিএনপিপন্থি আইনজীবীদের

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতির কাছে অভিযোগ বিএনপিপন্থি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক:

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে একটি রাজনৈতিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের একটি লিখিত অভিযোগ প্রধান বিচারপতির কাছে দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ছয় আইনজীবী এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিচারপতির স্ত্রী ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী বলেন, তিনি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দলের সিদ্ধান্তে সরে আসেন।

বুবলী বলেন, গত ১৫ সেপ্টেম্বর আমার বাড়িতে আমার বাবা প্রয়াত ফজলে রাব্বী মিয়ার অনুসারী বিভিন্ন স্তরের নেতাকর্মী আসেন। মনোনয়ন না পাওয়ার বিষয়ে আমি তাঁদের সামনে সান্ত্বনামূলক বক্তব্য দিই। পরে বাবার জন্য মোনাজাত করা হয়। স্বাভাবিকভাবেই আমার স্বামী বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ওই মোনাজাতে অংশ নেন।

তিনি বলেন, তখন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনও উপস্থিত ছিলেন। এটি কোনো নির্বাচনী সভা ছিল না।

প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও ভিডিও থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিচারপতি খুরশীদ আলম সরকার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় বিচারপতিকে অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন সংসদ সদস্য প্রার্থী। এর মাধ্যমে বিচারপতি খুরশীদ আলম সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছেন; তিনি কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, সিনিয়র সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান, কার্যনির্বাহী সদস্য গোলাম আকতার জাকির, মনজুরুল আলম সুজন ও কামরুল ইসলাম। তাঁরা বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com