শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেট্রোরেলে গুনতে হবে সমান ভাড়া শিশুদের ও

মেট্রোরেলে গুনতে হবে সমান ভাড়া শিশুদের ও

নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রোরেল। এরই মধ্যে ভাড়ার তালিকাও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে, মেট্রোরেলে চড়তে হলে সব শিশুর জন্য গুনতে হবে প্রাপ্তবয়স্কদের মতো সমান ভাড়া। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, মেট্রোরেলের ভাড়া নির্ধারণের সময় শিশুদের বিষয়টি আসেনি। তাদের কথা বিবেচনা করা হয়নি।

মেট্রোরেল ভাড়া নির্ধারণের কমিটিতে থাকা এক সদস্য জানান, শিশুদের বিষয়টি উল্লেখ না থাকায় সব শিশুর জন্যও পুরো ভাড়া লাগবে। তবে, স্টেশনের পরিদর্শকরা হয়তো কোলের শিশুর বিষয়ে কঠোর হবেন না। কিন্তু হাঁটতে পারে এমন শিশুর ভাড়া লাগবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শিশুদের বয়স নির্ধারণ করতে গিয়ে বিশৃঙ্খলা হবে। স্টেশনে উচ্চতা মাপার যন্ত্র বসাতে হবে। এগুলো এতো সহজ কাজ নয়। এভাবে ভাড়ায় ছাড় দেওয়া যাবে না।

গত ৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভাড়ার তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। তালিকা অনুযায়ী, আগারগাঁও থেকে দিয়াবাড়ি যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়ায় যাওয়া যাবে দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে।

এছাড়া পল্লবী থেকে মিরপুর-১১ কিংবা কাজীপাড়ার যেকোনো স্টেশনে যাওয়া যাবে ২০ টাকা খরচে। দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ ভাড়া হবে ৩০ টাকা। দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ ও কাজীপাড়ায় যেতে লাগবে ৪০ টাকা এবং শেওড়াপাড়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। মাঝে পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৩০ টাকা। আর মিরপুর-১০ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০, ৪০, ৫০ ও ৬০ টাকা।

ফিরতি পথে সর্বনিম্ন ২০ টাকায় যাওয়া যাবে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কমলাপুর থেকে শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং দিয়াবাড়ি পর্যন্ত ৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com