শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লঞ্চ যাত্রীদের মালামাল লুট করেন তারা

লঞ্চ যাত্রীদের মালামাল লুট করেন তারা

নিজস্ব প্রতিবেদক:
নৌপথে বিশেষ করে বিভিন্ন লঞ্চে যাত্রীবেশে উঠে সাধারণ যাত্রীদের মালামাল চুরি করে পালিয়ে যায় এই চোরেরা। শুরুতে লঞ্চ যাত্রীদের টার্গেট করে মালামাল ও টাকা পয়সা হাতিয়ে নেয়। অনেক যাত্রীদের খাবার খাইয়ে অজ্ঞান করেও সব লুট করে চক্রটির সদস্যরা।
সোমবার সদরঘারে লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ। এরা হলেন- বরিশালের বাকেরগঞ্জর পূর্ব দূর্গাপুর এলাকার সাহেব আলী বিশ্বাসের ছেলে মো. খাইরুল ইসলাম বিশ্বাস (৩০) ও একই এলাকার খালেক হাওলাদারের ছেলে মো. স্বপন হাওলাদার (৪২)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় নৌ-পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।

তিনি জানান, এদের সঙ্গে জড়িত অন্তত দুই ডজন চোরের খোঁজে মাঠে নেমেছে নৌ-পুলিশ। এক যুগ ধরে তারা এ কাজ করে আসছে।

গ্রেফতারের পর তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লঞ্চ কেবিন খোলার কাজে ব্যবহৃত নকল চাবি, চুরি-ছিনতাই শেষে মালামাল বহনের কাজে ব্যবহৃত ব্যাগ, জুসের বোতল, দুটি মোবাইল ফোন, যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া ৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা সদরঘাট কেন্দ্রিক ছিনতাই, চুরি ও অজ্ঞান পার্টির সদস্য। তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে লঞ্চে চুরি করতো। এদের সঙ্গে প্রায় ২ ডজন চোর রয়েছে।

নৌ-পুলিশ জানায়, চোরচক্রের মূলহোতা খাইরুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com