শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশে আটকে থাকা ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরেছেন

বাংলাদেশে আটকে থাকা ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ১০৪দিন পরে ভারতে ফিরলেন বাংলাদেশে আটকে থাকা ১৩৫জন ভারতীয় জেলে।

শনিবার ভারতীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটের দিকে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তত্ত্বাবধানে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৩৫ জন জেলে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও ময়নাপাড়ার ঘাটে এসে পৌঁছায়। এ সময় দীর্ঘদিন পর নিজ দেশে পৌঁছাতে পেরে কান্নায় ভেঙে পড়েন জেলেরা।

জানা যায়, চলতি বছরের ২৬ জুন আচমকা সমুদ্র উত্তাল হয়ে উঠলে ৮টি ফিশিং ট্রলারে নিয়ন্ত্রণহীনভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে এই ১৩৫ জন ভারতীয় জেলে। এ সময় তাদের উদ্ধার করে আটক করে বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনী। ফলে বাংলাদেশের আইনি মারপ্যাঁচে আটকে যায় তাদের দ্রুত দেশে ফেরার পক্রিয়া।

অবশেষে তিন মাসের বেশি কারাভোগের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ভারতের ফিশারম্যান ওয়েলফেয়ার সংস্থার সহযোগিতায় আজ তারা দেশে ফেরেন। চলমান উৎসবের মরশুমের মধ্যে বাংলাদেশে আটক থাকা এই জেলেরা ঘরে ফেরায় খুশি তাদের পরিবার ও গ্রামবাসী।

যদিও এই ঘটনার মাত্র কিছুদিন ব্যবধানে গত আগস্টে হঠাৎ সামুদ্র উত্তাল হয়ে উঠলে বাংলাদেশি একাধিক ট্রলার ডুবে যায়। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এ সময় উদ্ধার অভিযান চালায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। উদ্ধার অভিযানে ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করা হয় সমুদ্রে ভাসতে থাকা ১১৯ জন বাংলাদেশি জেলেকে। কোনোরকম আইনি প্রক্রিয়া ছাড়াই দুই ধাপে ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়া তাদের উদ্ধারের পর উন্নত চিকিৎসা, খাদ্য, পোশাক দেওয়ার পাশাপাশি রাখা হয় বিভিন্ন সাইক্লোন সেন্টার ও গেস্ট হাউসে। অন্যদিকে প্রায় একইরকমভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় ভারতীয় জেলেদের ফেরত না পাঠিয়ে বরং তিন মাসের বেশি আটক করে রাখা হয়। এই ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলি। যদিও জেলেদের দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল দাস।

এদিকে দেশে ফেরার পর জেলেরা অভিযোগ করেছেন, তাদের সঙ্গে পাচারকারীদের মতো ব্যবহার করেছেন বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। মারধরের পাশাপাশি কেড়ে নেওয়া হয় তাদের কাছে থাকা নগদ অর্থ, জিপিএস জিভাইস, মোবাইল। লুটপাট করা হয় ট্রলারে। বাজেয়াপ্ত করার কথা বলা হলেও কোনো সিজার লিস্টও দেওয়া হয়নি তাদের। দেশে পাঠানোর সময়ও ওসব জিনিস ফেরত দেওয়া হয়নি তাদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com