শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতে পেরে উচ্ছ্বসিত কিলি পল

মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতে পেরে উচ্ছ্বসিত কিলি পল

বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় সম্প্রতি শুরু হয়েছে ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৬তম সিজন। এই সিজনে উপস্থিত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন আফ্রিকার দেশ তানজানিয়ার নাগরিক কিলি পল।
শুধু বিগ বসের ঘরেই না, কিলি পলকে দেখা যাবে ড্যান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’-এর সিজন দশে। যেখানে মাধুরী দীক্ষিত ও নোরা ফাতেহির সঙ্গে নাচতেও দেখা যাবে কিলিকে।

সম্প্রতি ‘ঝলক দিখলা জা’-এর প্রোমো ইনস্টাগ্রামে পোস্ট করেছে কালারস টিভি। সেখানে দেখা যায়, মাধুরী দীক্ষিত ও নোরার সঙ্গে নাচছেন কিলি।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মাধুরীর সিনেমা আনজাম-এর গান ‘চান্নে কে খেত মে’-তে অভিনেত্রীর সঙ্গে নাচছেন কিলি। এছাড়াও গায়ক গুরু রনধাওয়ার গান ‘ড্যান্স মের রানি’তে প্রতিযোগীদের সঙ্গে নাচেন কিলি।

‘ঝলক দিখলা জা’র মঞ্চে কিলির পারফর্ম করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে।

কিলি বলেন, আমার কাছে নাচের আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমি ঝলক দিখলা জাতে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি ভারত থেকে এবং সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি ভারতের সংস্কৃতি এবং বলিউডে আবদ্ধ।

তানজানিয়ার এই সোশ্যাল মিডিয়া স্টার আরো বলেন, এই শোতে দুর্দান্ত নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলানো আমার জন্য আশ্চর্যজনক। এই শোতে সেরা কিছু স্মৃতি তৈরি হয়েছে আমার। আমাকে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রতিযোগী এবং বিচারক করণ জোহর, মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহিকে ধন্যবাদ জানাই।

‘ঝলক দিখলা জা’ শোটি বর্তমানে বিচারক হিসেবে রয়েছেন মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি এবং করণ জোহর।

কিলি বলিউড সিনেমার গানে ঠোঁট মেলানো এবং নাচের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমূল জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৪০ লাখের বেশি ফরোয়ার তার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com