শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের মানববন্ধন-সমাবেশ করেছে শিক্ষার্থীদের সংগঠন ৩৫ প্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ। সোমবার সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী অবিলম্বে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ এবং অতিদ্রুত ব্যাকডেট পদ্ধতি বাতিল করতে হবে।

আরিফুল ইসলাম নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমরা সরকারের সকল পর্যায়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য। এর আগে আমরা গত ৯ সেপ্টেম্বর শাহবাগের জনসমাবেশে চরমভাবে পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি। কিন্তু এই যৌক্তিক দাবি আদায় না হওয়া অবধি আমাদের থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।

তানভির আহমেদ নামের আরেকজন বলেন, করোনা সব বয়সী শিক্ষার্থীর জীবন থেকে দুই বছর কেড়ে নিয়েছে। অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ এখন সময়ের দাবি। যত দ্রুত এই দাবি বাস্তবায়ন হবে তত দ্রুত যুব সমাজ এগিয়ে যেতে পারবে।

চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম আহ্বায়ক সাজিদ সেতু বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখিত থাকার পরও আমরা এই প্রজন্ম এখন পর্যন্ত এই ইস্যুতে চরমভাবে উপেক্ষিত। কোনোভাবেই আমাদের দাবি দেনে নেয়া হচ্ছে না। বর্তমান সময়ে দেশের যুবক তরুণেরা ৩৫ এর এর দাবিতে রাজপথে কর্মসূচি দিচ্ছে।একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই- এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। লাখ লাখ তরুণের বাঁচা মরার লড়াই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com