শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দাম বেড়েছে পেঁয়াজ, মাছ ও মুরগির

দাম বেড়েছে পেঁয়াজ, মাছ ও মুরগির

নিজস্ব প্রতিবেদক:

সরকারের বিভিন্ন উদ্যোগের পরেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। বাড়তি দামের চাপে চেপ্টা হয়ে যাচ্ছেন ক্রেতারা। নিন্ম ও মধ্যবিত্ত মানুষ কোনো হিসাবই মেলাতে পারছেন না। প্রতি সপ্তাহেই হু হু করে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। এ সপ্তাহে বেড়েছে পেঁয়াজ, মাছ ও মুরগির দাম।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতি কেজি শসার দাম ৮০ টাকা। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, ঢেঁড়সের কেজি ৭০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতি কেজি করলা ৮০ টাকা ও বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল ৬০ টাকা কেজি দরে এবং লাউ আকারভেদে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এ ছাড়া প্রতি হালি কাঁচা কলার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

এদিকে প্রতি কেজি খোলা চিনি ৯৫ টাকায়, প্যাকেট চিনি ১০০ টাকায় এবং লাল চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি মসুরের ডাল ১৪০ টাকা ও ভারতীয় মসুরের ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, হাঁসের ডিম ১৯০ থেকে ১৯৫ টাকা ও দেশি মুরগির ডিম ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা, লেয়ার মুরগি ২৯০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা। বাজারে ৭০০ টাকা কেজি গরুর মাংস এবং ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছের দাম। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ২৯০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি, বেলে মাছ সাড়ে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। টেংরা মাছ ৭০০ টাকা এবং চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com