শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনকে। তবে রোববার দুপুর পর্যন্ত কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি।

শনিবার রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন বলে জানা গেছে।

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড এড়াতে শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান কর্মসূচি করার জন্য শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হয়। বিকেল তিনটার দিকে তারা অবস্থান নিলেও সাড়ে চার দিকে গোলযোগ শুরু হয়।

বিকেলের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েকশ’ নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের একজন এসআই ও মহনগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহত হন। পরে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দুটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সমকালকে বলেন, বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের কাজে বাধাদান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে হামলা করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন নিজেরাই আহত হয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ট্রেনে তুলে দেয়। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করায় আমরাও মামলা করব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com