শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্দোষ জ্যাকলিন অর্থ প্রতারণার মামলায়

নির্দোষ জ্যাকলিন অর্থ প্রতারণার মামলায়

বিনোদন ডেস্ক :
২০০ কোটির প্রতারণার মামলায় এখন তদন্ত চলছে জ্যাকলিনকে নিয়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পদে পদে জড়িয়েছে অভিনেত্রীর নাম। সম্প্রতি ‘কিক’ অভিনেত্রীর আইনজীবী জানালেন জেলে বসেই একটা চিঠি লিখেছে সুকেশ। যাতে স্পষ্ট উল্লেখ আছে এসব প্রতারণায় কোনো হাত নেই জ্যাকলিনের। আর এই চিঠির প্রসঙ্গ তুলেই আইনজীবী দাবি করলেন তার মক্কেল লড়াই চালিয়ে যাবে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে।
সম্প্রতি ইডির পক্ষ থেকে জ্যাকলিনের জামিনের দাবির বিরোধিতা করে বলা হয়েছে তদন্তে কখনো সাহায্য করেননি এই নায়িকা। একমাত্র তখনই মুখ খুলেছেন তখন তার বিরুদ্ধে একাধিক প্রমাণ তুলে ধরা জেরা করা হয়েছে। সঙ্গে ইডির এটাও দাবি যে নিজের ক্ষমতাবলে মামলা নয়ছয় করার ক্ষমতাও তার রয়েছে।

আর এবার জ্যকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল তুলে ধরলেন সেই চিঠিখানা যেটা সুকেশ জেল থেকে পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। দাবি করলেন, এই চিঠির উপরে ন্যায্য তদন্ত হওয়া উচিত।

তাকে বলতে শোনা যায়, এই চিঠি যদি সুকেশ চন্দ্রশেখর নিজে লিখে থাকে তাহলে তার অভিযোগগুলো নিয়ে স্বচ্ছ এবং তদন্ত করা উচিত ইডির। তার দাবি, সুকেশের বলা কথার উপর ভিত্তি করে সবটা খতিয়ে দেখা উচিত। সুকেশের স্টেটমেন্ট রেকর্ড করে তদন্ত চালানো উচিত যাতে সত্যিটা জলদি সামনে আসে।

নিজের মক্কেল জ্যাকলিনকে নির্দোষ দাবি করে প্রশান্ত পাটিলকে বলতে শোনা যায়, যে কোনো তদন্তের আসল উদ্দেশ্যই হচ্ছে সত্যিটা খুঁজে বের করা। অভিযুক্তর কাছ থেকেও যদি কোনো তথ্য মেলে তাহলে সেটাও এজেন্সির খতিয়ে দেখা উচিত। আমি আবারো বলছি আমার ক্লায়েন্ট নির্দোষ। সমস্ত আইন মেনে তিনি নিজের মর্যাদা ফিরে পেতে লড়াই করবে।

প্রসঙ্গত সুকেশ তার চিঠিতে লিখেছিলেন, যা তার আইনজীবীর পক্ষে দেওয়া হয়েছিল মিডিয়াকে, এটা খুব দুর্ঘাগ্যজনক যে আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিনকে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমি যদি ওকে বা ওর পরিবারকে কোনো উপহার দিয়ে থাকি তবে তাতে ওর কী দোষ। ও ভালোবাসা ছাড়া, আমাকে পাশে চাওয়া ছাড়া আর কিচ্ছু চায়নি কখনো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com