শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুভেচ্ছাদূত হিসেবে সাকিবকে আর রাখবে না দুদক

শুভেচ্ছাদূত হিসেবে সাকিবকে আর রাখবে না দুদক

ক্রীড়া প্রতিবেদক:

নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়ায় বাংলাদেশের ‘পোস্টার বয়’খ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভবিষ্যতে এ নিয়ে তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না।

বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান সাংবা‌দিক‌দের বিষয়টি জানান।

যদিও এখন পর্যন্ত দুদকের শুভেচ্ছা দূত হিসেবেই আছেন সাকিব। তবে মাঠের বাইরে নানা বিতর্কিত ঘটনার জন্ম দেওয়ার কারণে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি রিরোধী দিবসের অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে না।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোজাম্মেল হক খান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে আর রাখা হবে না। তবে বিধি অনুযায়ী তার সঙ্গে এখনও দুদকের চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী তিনি এখনও দুদকের শুভেচ্ছাদূত। তবে ভবিষ্যতে চুক্তিটি আর নবায়ন করা হবে না।

তিনি আরও বলেন, তিনি (সাকিব) বিভিন্ন কারণে বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চাইছে না। এ কারণেই সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখবে না কমিশন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হবে কি না- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে আজ দুদক কমিশনার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও কমিশনের আর কোনো কাজের সঙ্গে সাকিবের কোনো সংশ্লিষ্টতা না থাকার ইঙ্গিতই দিলেন।

প্রসঙ্গত, গত ২০১৮ সালে সাকিবকে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। চুক্তিতে বিনা পারিশ্রমিকে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র তৈরিতে সাকিবের কাজ করার কথা ছিল। এ ক্ষেত্রে তিনি দুদক হটলাইন ১০৬ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। এরপর তাকে নিয়ে আর কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি।
এদিকে গত আগস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। এ ছাড়া তারকা এই অলরাউন্ডারের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির পাশাপাশি বাবার নাম পরিবর্তনের অভিযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com