শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে জমাজমি সংক্রান্ত জের ধরে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আঃ ছালামের ছেলে দুলাল হোসেন ও তার ভাই আওলাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সাথে আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারপিট করে আসামীরা। পরে সে রাতে গৃহবধু হাছিনা রাতের খাওয়া শেষে তার ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আসামীরা হাছিনার স্বয়নকক্ষে ঢুকে হাছিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ৩ অক্টোবর গৃহবধুর শশুর ক্ষেতলাল থানায় মামলা দায়ের করলে ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান। এ মামলার দীর্ঘ শুনানি শেষে দুইজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com