শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনালি চক্রবর্তী মারা গেছেন

সোনালি চক্রবর্তী মারা গেছেন

বিনোদন ডেস্ক :

লিভারের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। সোমবার ভারতের স্থানীয় সময় ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোনালি চক্রবর্তী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী।

শঙ্কর চক্রর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালি। অবস্থা গুরুতর হলে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। টানা দুদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যগ করেন সোনালি চক্রবর্তী।

সকাল ১০টার দিকে সোনালি চক্রবর্তীর মরদেহ তার বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবারিক সূত্রে জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

শঙ্কর চক্রবর্তী ও সোনালি চক্রবর্তী
এর আগেও সোনালি চক্রবর্তী হাসপাতালে ভর্তি ছিলেন একই সমস্যা নিয়ে। তারপর তাকে ছেড়েও দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর তিনি আবার শুটিংও শুরু করেছিলেন। কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়ায় ২৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। ক্রমশই সোনালির শারীরিক অবস্থার অবনতি হয়।

সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালিকে। তার মৃত্যুতে ভাতীয় টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়াসহ অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com