শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোহেল রানার চোখে ভুল চিকিৎসা হয়েছে দেশে , ছেলের দাবি

সোহেল রানার চোখে ভুল চিকিৎসা হয়েছে দেশে , ছেলের দাবি

বিনোদন প্রতিবেদক:

আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অভিনেতা সোহেল রানার চোখের অস্ত্রোপচার করা হবে। স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে অস্ত্রোপচার শুরু হবে বলে সোমবার দুপুরে সিঙ্গাপুর সিটি থেকে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।

বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা সোহেল রানার চোখের ছানি অপারেশন করা হয়েছিল। কিন্তু চিকিৎসক অস্ত্রোপচার সফল দাবি করলে সেখানে বড় ধরনের ত্রুটি থেকে যায়- এমনটাই দাবি করছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

এজন্য তিনি আইনি ব্যবস্থাও নেওয়ার পরিকল্পনার কথা জানান।
সোমবার দুপুরে আলাপকালে মাশরুর বলেন, ‘আমার বাবাকে ছানি অপারেশনের জন্য রাজধানীর নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ছানি অপারেশনের পরেই চোখে জটিলতা দেখা দেয়। তারা আমাকে যে ডিসচার্জ পেপার দেয় সেখানে বলা হয়েছে সফল অপারেশন। এও বলেছিল আরেকটা লেন্স বসাতে হবে। ’

মাশরুর বলেন, ‘তারা দ্বিতীয় সার্জারি করে তাদের ভুলকে পাশ কাটাতে চাইছে, কিন্তু এটা আমি কেন হতে দেব? কেন এতো ঝুঁকি নেব? তারা ভুল করেছে। মাউন্ট এলিজাবেথএর চিকিৎসকেরা বিষয়টি দেখেছেন। তাই দ্রুত অপারেশনের ব্যবস্থা নিয়েছেন। ’

রবিবার রাতের ফ্লাইটে বাবাকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন মাশরুর পারভেজ। সঙ্গে সোহেল রানার স্ত্রীও রয়েছেন। মাশরুর বলেন, ‘আগামীকাল বিকেল ৩ টায় অপারেশন। এখন আমি আর কিছুই বলতে চাই না। ভালোয় ভালোয় অপারেশনটা হয়ে গেলে ভালো। এখপ্ন আমরা খুবই চিন্তিত। আমি বাবার জন্য সকলের নিকট দোয়া চাইছি। ’

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নামে পরিচিত হন তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’র নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য সিনেমা তিনি উপহার দিয়েছেন। দীর্ঘ চলচ্চিত্রজীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com