শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরিবহন ও জ্বালানি খাতে ধর্মঘট ডাকলে এক বছর কারাদণ্ড

পরিবহন ও জ্বালানি খাতে ধর্মঘট ডাকলে এক বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

পরিবহন ও জ্বালানি খাতে ধর্মঘট ডাকলে এক বছর কারাদণ্ডের বিধান রেখে আনা অত্যাবশ্যকীয় পরিসেবা আইন ২০২২-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে জনজীবন ব্যহত হয় এমন কোনো ক্ষেত্রে ইচ্ছে করলেই আর ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এর আগে ২০২১ সালের ৪ অক্টোবর মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এখন খসড়াটি চূড়ান্ত অনুমোদন হওয়ায় সংসদে যাবে। এরপর গেজেট আকারে সরকার এটিকে জারি করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটিতে ১৪টি ধারা আছে। সরকার যে সেবাগুলোকে অত্যাবশ্যকীয় পরিসেবা মনে করবে সেগুলোর নাম ঘোষণা করতে পারবে। কয়েকটি সেবার নাম আইনটিতে উল্লেখ করা হয়েছে। যেমন- তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, ডাক ও টেলিযোগাযোগ, ইলেকট্রনিক ও ডিজিটাল সেবা। এই সেবাগুলো যখন খুশি তখন কেউ বন্ধ করে দিতে পারবে না।

তিনি বলেন, আইনটিতে মোট ১৪টি ধারা আছে। এর চার নম্বর ধারায় বলা হয়েছে, সরকার ঘোষণা করতে পারবে কোন বিষয়গুলো অত্যাবশ্যকীয়। পাঁচ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার বিষয়ে। লকডাউন, ধর্মঘট নিষিদ্ধ করার কথা বলা হয়েছে আরও একটি ধারায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com