শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ডাক বিভাগের সেবা ও দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রতিবছরের মতো এবারও রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২১-২২ অর্থ বছরের আয় থেকে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে ‘নগদ’।

বুধবার আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে ‘নগদ’ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য অংশের চেক হস্তান্তর করে। অনুষ্ঠানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমের হাত থেকে চেকটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুকসহ ‘নগদ’-এর শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

‘নগদ’ লিমিটেড ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী, ‘নগদ’-এর সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ ডাক বিভাগ। আর বাকি ৪৯ শতাংশ রাজস্ব পায় ‘নগদ’ লিমিটেড।

এর আগে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১২ লাখ টাকা ও ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে ‘নগদ’।

চেক গ্রহণ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নগদ-এর অস্তিত্বই দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে। দেশে ভালো কাজ করলে পা ধরে নামানোর চেষ্টা করা হয়। নগদ কেবল দেশের কাজ করেনি, অনেকের স্বার্থেও আঘাত করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে ঘায়েল করার চেষ্টা করবে। আমরা শুরু থেকে নগদের সঙ্গে ইতিবাচক ছিলাম, আছি, থাকব।’

তিনি বলেন, ‘নগদ সম্পর্কে অনেক বিভ্রান্তি ও ভুল তথ্য আছে। সেসব সম্পর্কে সচেতন হতে হবে। শুধু নগদ ও বিকাশের লেনদেনের মধ্যে যে পরিমাণ ক্যাশ আউট চার্জের পার্থক্য আছে, সেটা কয়েক হাজার কোটি টাকা। এই কৃতিত্ব তো নগদ-কে দিতে হবে। দেশ ও জাতির জন্য নগদকে প্রয়োজন।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী আরও বলেন, মানুষের ধাক্কার জন্য নগদ পড়ে যাবে, এটা বিশ্বাস করার সুযোগ নাই। মানুষ চেষ্টা করবে, কিন্তু আমাদের পরাজিত করতে পারবে না। আমাদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করা হয়েছে। কিন্তু আমরা মনে করি এসব অপপ্রচার আমাদের কাছে কোনো বিষয় না।

তিনি নগদ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নগদ ডাক বিভাগের একটি সেবা। নগদের যখন অর্জন হয়, তখন সেটি ডাক বিভাগের অর্জন হয়। নগদের প্রবৃদ্ধি হয়, আমাদেরও প্রবৃদ্ধি হয়। এটি তো আমাদের জন্য একটি বোনাস।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘আমাদের পেছনে শত্রু আগে ছিল, এখনো আছে। আমি মনে করি যে, শত্রু শেষ হয়ে যাবে না, এটা চলতে থাকবে। এরমধ্য দিয়ে কাজ করে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমি এখানে (নগদের সঙ্গে ডাক অধিদপ্তরে) কোনো ঝামেলা দেখছি না, সবই স্পষ্ট আছে। আজকের মেসেজটা যখন নিউজ আকারে যাবে, তখন একটি স্পষ্ট জবাব দেওয়া সম্ভব হবে।’

এ সময় ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা প্রতি বছরের মতো এবারও ডাক অধিদপ্তরকে তার রাজস্বের অংশ ভাগাভাগি করলাম। ডাক অধিদপ্তর ও নগদের মধ্যে করা চুক্তি ৫১ ও ৪৯ শতাংশ অনুসারে এই রাজস্ব ভাগাভাগি করা হলো।’

২০১৯ সালের মার্চে যাত্রার পর থেকেই ডাক বিভাগের সেবা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ‘নগদ’। পিছিয়ে পড়া মানুষকে অর্থনৈতিক অন্তৰ্ভুক্তিতে এনে দেশের ডিজিটাল আর্থিক খাতে বিপ্লব ঘটিয়েছে প্রতিষ্ঠানটি।

‘নগদ’ দেশের ইতিহাসে প্রথমবারের মতো অ্যাকাউন্ট ওপেনিং পদ্ধতিতে ই-কেওয়াইসি ও ডি-কেওয়াইসি উদ্ভাবন করে। পাশাপাশি সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, সেন্ড মানি ফ্রিসহ এমন আরও অনেক অত্যাধুনিক সব সেবার মধ্য দিয়ে আর্থিক খাতে পরিবর্তন ঘটিয়েছে ‘নগদ’। ফলে মাত্র সাড়ে তিন বছরে ‘নগদ’ জনমানুষের ওয়ালেট হিসেবে পরিণত হয়েছে।

দেশের সাধারণ মানুষ এখন যেকোনো সময় যেকোনো জায়গা থেকে উপভোগ করতে পারছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রকৃত সেবা। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ভাতা থেকে শুরু করে, সরকারের বিভিন্ন সহায়তা ও ভাতার টাকা অত্যন্ত স্বচ্ছভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দিচ্ছে ‘নগদ’।

অত্যাধুনিক সব উদ্ভাবন ও সাশ্রয়ী সেবার জন্য ‘নগদ’ ইতোমধ্যেই অর্জন করেছে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com