নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে হামলার ঘটনায় বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বিএনপি নেতা তাবিথ আউয়াল মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করেন। আজ সোমবার বিকেল ৩টায় এর শুনানি হবে।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বনানীতে গত ১৭ সেপ্টেম্বর বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এই হামলায় বিএনপির নেতা তাবিথ আওয়ালসহ প্রায় ১০-১৫ জন আহত হন বলে জানা যায়।
Leave a Reply