শিরোনাম :
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়ার জামিন মানহানির দুই মামলা নিষ্পত্তি পর্যন্ত

খালেদা জিয়ার জামিন মানহানির দুই মামলা নিষ্পত্তি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-নড়াইলে মানহানির মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানির পর সোমবার এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন শাহিন আহমেদ খান।

আইনজীবী কায়সার কামাল কালের কণ্ঠকে বলেন, পূর্ববর্তী জামিনের মেয়দ শেষ হওয়ায় আবার মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে গিয়েছিলাম। আদালত দুটি মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিন দিয়েছেন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন এক বছর বাড়িয়েছিলেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পরে ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকী মানহানির অভিযোগ এনে মামলা করেন। এ মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২০২৮ সালের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিন চাইলে ১৪ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। রায়হান ফারুকী নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধার ছেলে মামলাটি করেন। এ মামলায় নড়াইলের আদালত ২০১৮ সালের ৫ আগস্ট জামিন আবেদন খারিজ করলে হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। পরে ১৩ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন উচ্চ আদালত।

এরপর কয়েক দফা জামিনের মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ গত বছর ৩০ সেপ্টেম্বর এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। এবার মামলা নিষ্পত্তি পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন উচ্চ আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com