শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহী বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহী প্রতিনিধি:

দপ্তরে জোরপূর্বক প্রবেশ করে সচিবের ওপর হামলা ও ত্রাস সৃষ্টির মামলায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মঞ্জুর রহমান খান এবং উপসচিব (ক্রীড়া অফিসার) ওয়ালিদ হোসেন। মুঞ্জুর রহমান খান শিক্ষা বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও ওয়ালিদ হোসেন সাধারণ সম্পাদক।

মামলার এজাহারে বলা হয়, শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক অধ্যাপক বাদশা হোসেনের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করছিলেন। এ সময় বোর্ডের উপসচিব ওয়ালিদ হোসেন ও হিসাব কর্মকর্তা মানিক চন্দ্র সেন তাঁর কক্ষে জোর করে কক্ষে প্রবেশ করেন। তর্কবিতর্কের একপর্যায়ে ওয়ালিদ হোসেন সচিবকে চড় মারতে উদ্যত হন। কিছুক্ষণ পরেই কক্ষে প্রবেশ করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান। তারা সংঘবদ্ধ হয়ে সচিবের কক্ষে তাণ্ডব চালান।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ১৮ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। ওই বছরের ৩ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী অঞ্চলের পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত। পরে পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে এই প্রতিবেদনে আসামি মঞ্জুর রহমান খান ও ওয়ালিদ হোসেনকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। ফলে পিবিআইয়ের প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদী আদালতে নারাজি দাখিল করেন। আদালতও পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেননি। বাদীর অভিযোগটিই আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

এদিকে সমন পেয়েও সোমবার মামলার নির্ধারিত দিনে দুই আসামি মঞ্জুর রহমান খান ও ওয়ালিদ হোসেন আদালতে হাজির হননি। আসামিদের অনুপস্থিতিতে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। নগরীর রাজপাড়া থানা পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মঞ্জুর রহমান খান বলেন, ‘আদালতের সমন আমরা পাইনি। এ কারণে নির্ধারিত দিনে (সোমবার) আদালতে হাজিরও হইনি। এ ছাড়া ঘটনার পর গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন এবং পিবিআইয়ের প্রতিবেদন আমাদের পক্ষেই রয়েছে। এর পরও আদালত আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলাটি সত্য নয়। আইনিভাবে মোকাবেলা করা হবে। ’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক জানান, দুই আসামি যেদিন জামিনের জন্য আদালতে উপস্থিত হবেন সেদিনই বোর্ড কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বরখাস্ত করতে পারবেন। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com