শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, এমন ঘোষণার সাথে সাথে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম।ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার ৩৩২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে রোববার থেকে।

বাজুস জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা, যা আগে ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ৩৬৮ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ১৫২ টাকা।

তবে অপরবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতনি প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এর আগে বিশ্ববাজারে বাড়ানো হয় স্বর্ণের দাম।মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বিশ্ববাজার পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে একপর্যায়ে সোনার দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নামে। তবে এরপর ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে। কয়েক দফায় দাম বেড়ে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৭১ দশমিক শূন্য ৮ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ বা ৯০ দশমিক ৫৪ ডলার। আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছিল ৩৬ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১২৬ ডলার; যা প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত ১৬ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৭০ ডলারের ওপর ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com