সিলেট প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকালে মামলাটি করেন গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জন্মদিন উপলক্ষে ১৫ নভেম্বর সন্ধ্যায় গোয়ালাবাজারের সাজু রেস্টুরেন্টের সামনে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন যুবলীগ নেতা রিপন। এ সময় তাদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এতে রিপনসহ কয়েকজন আহত হন।
ওসানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, হামলার ঘটনায় ২৪ জনের নামসহ প্রায় অজ্ঞাত আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগ নেতা রিপন। মামলায় সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এইচটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহকেও আসামি করা হয়েছে।
Leave a Reply