শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন আরেক সদস্যের ১৪ বছর কারাদণ্ড

জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন আরেক সদস্যের ১৪ বছর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি;

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে জেএমবির আরেক সদস্যকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাংটেপুর গ্রামের নজরুল ইসলামেরর ছেলে শফিকুল ইসলাম, পার্শ্ববর্তী সাহেবডাঙ্গার গ্রামের লুৎফুর রহমানের ছেলে আপেল মিস্তি ও কালীগঞ্জ উপজেলার মদাতীর হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান। ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত তফিজুল ইসলাম পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকার মজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট রাতে পাটগ্রামের এমএম প্লাজা মার্কেটের একটি কাঠের ফার্নিচার দোকানে বৈঠক করেন জেএমবি সদস্যরা। ওই সময় রংপুর র‍্যাব-১৩ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার জেএমবি সদস্য আটক হন। এ সময় তল্লাশি চালালে শফিকুল ইসলামের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। পরে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

লালমনিরহাট আদালতের পিপি অ্যাডভোকেট আকমল হোসেন জানান, চারজনকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com