শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২

ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২

মনোয়ার ইমাম,

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
রোববার রাতে রাজ্যের বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, বিয়ের সঙ্গে যুক্ত প্রথার অংশ হিসেবে এই শোভাযাত্রাটি বের করা হয়েছিল। পাশ্ববর্তী সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের কথা ছিল। তবে পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকা পড়েছেন এবং আমরা আশঙ্কা করছি, তিনি মারা যেতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com