শিরোনাম :
চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: মূল তিন আসামি গ্রেফতার গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে ৬ ঘণ্টা আটকে ছিল চট্টলা এক্সপ্রেস সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতের জনপ্রিয় অভিনেতা সড়ক দুর্ঘটনার শিকার মিঠুন চক্রবর্তী

ভারতের জনপ্রিয় অভিনেতা সড়ক দুর্ঘটনার শিকার মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক:
মিঠুন চক্রবর্তী
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (২৬ নভেম্বর) বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতার গাড়িটি। এ ঘটনায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুনসহ গাড়িতে থাকা বাকি সদস্যরা সুস্থ আছেন।

জানা গেছে, বাঁকুড়ায় কর্মসূচি শেষে আসানসোল যাচ্ছিলেন বিজেপির এই নেতা ও তার সফর সঙ্গীরা। সেইসঙ্গে সামনে-পেছনে মিঠুনকে নিরাপত্তা দেওয়ার জন্য একাধিক গাড়িও নিয়োজিত ছিল। কিন্তু বিষ্ণুপুর পার হওয়ার পরেই একটি তিন রাস্তার মরে হঠাৎ অভিনেতার গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনে থাকা গাড়িটি ব্রেক ধরলে পেছনে থাকা মিঠুনের গাড়িও ধাক্কা মারে সামনের গাড়িতে। এতে অভিনেতার গাড়ির পেছনে থাকা নিরাপত্তাবাহিনীদের গাড়িটিও মিঠুনের গাড়িতে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়িটি।

পরে আসানসোল থেকে মিস্ত্রি আনা হয় মিঠুনের গাড়িটি মেরামত করার জন্য। তবে মিস্ত্রি এসে গাড়ি মেরামত করতে অনেক সময় লাগবে বলে জানায়। পরে সেই ভাঙা গাড়িতে করেই আসানসোলের দিকে রওনা দেন মিঠুন।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সংগঠনের সার্বিক অবস্থা জানতেই মাঠে নেমেছে ‘সংগঠক’ মিঠুন চক্রবর্তীকে। রোববার (২৭ নভেম্বর) বোলপুরে একটি সভা করবেন বিজেপির এই নেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com