শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিশু কার্ডের জন্য টাকা ও  চাল কম দেয়ার প্রতিবাদ করায় মেম্বারকে পেটালেন চেয়ারম্যান পুত্র

শিশু কার্ডের জন্য টাকা ও  চাল কম দেয়ার প্রতিবাদ করায় মেম্বারকে পেটালেন চেয়ারম্যান পুত্র

নাজমুল হাসান নিরব,
ফরিদপুরের বোয়ালমারীতে শিশু কার্ডের জন্য টাকা ও রেশন কার্ডে চাল কম দেয়ার বিরোধিতা করায় ইউনিয়ন পরিষদের  সদস্যকে  পিটিয়ে আহত করেছেন চেয়ারম্যান পুত্র।আহত ইউপি সদস্য বর্তমানে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায়  আহত ইউপি সদস্য সৈয়দ বালা মিয়ার পিতা মজিবর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে।

সোমবার(০৫ ডিসেম্বর)বোয়ালমারী থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক আক্কাস আলী শেখ বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি সদস্যদের সাথে চেয়ারম্যানের জরুরি মিটিং ছিল। উক্ত মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিলিফের কার্ড ও রেশনের চাল বিতরণকে কেন্দ্র করে।

মিটিংয়ের এক পর্যায়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরের ভাই সিদ্দিক মাতুব্বর, ভাতিজা শাহিন মাতুব্বর ও শিমুল মাতুব্বর এবং চেয়ারম্যান পুত্র মাসুদ মাতুব্বর চেয়ারম্যানের নিকট প্রস্তাব করেন প্রতিটি শিশু কার্ডের জন্য কার্ডধারীদের নিকট থেকে ২ হাজার টাকা নেয়ার এবং রেশন কার্ডধারীদের ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি চাল দেয়ার।

এ প্রস্তাবের বিরোধিতা করায় ৪ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়াকে সিদ্দিক মাতুব্বর, শাহিন মাতুব্বর, শিমুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় আহত ইউপি সদস্য সৈয়দ বালা মিয়ার বাবা মজিবর রহমান রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সিদ্দিক মাতুব্বর বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আজেবাজে কথা বলায় তাকে আওয়ামী লীগের কর্মীরা আক্রমণ করেন। আমি তাকে আরো সেভ করেছি।

পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বর বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। আমি উপকারভোগীদের কখনো চাল ওজনে কম দেই না কিংবা কার্ড দিয়ে অর্থ নেই না। মেম্বার ও সচিব এসব বন্টন করেন।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com