শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীর রায়পুরায় কলা বাগানে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

নরসিংদীর রায়পুরায় কলা বাগানে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

রায়পুরার : ইতি খানম,
নরসিংদীর রায়পুরার শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে আটককৃতরা।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে মঙ্গলবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রায়পুরা থানার শেরপুর পশ্চিম পাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলা বাগান থেকে উদ্ধার হওয়া মুখমন্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রায়পুরা থানায় মামলা করেন।
দুই মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সহ মোট ৬ জন এই হত্যায় অংশগ্রহণ করে বলে জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রনয় সংক্রান্ত বিষয়ের জেরে দুইজনকে পরপর কুপিয়ে হত্যা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন বলেন, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ছোড়া জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা লাকিস্ট্রাইক সিগারেটের সাথে আসামী কাউসারকে গ্রেপ্তারের সময় তার নিকট থেকে পাওয়া লাকিস্ট্রাইক সিগারেটেরও মিল পাওয়া গেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com