শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাতীবান্ধায় নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় মারধরের অভিযোগ

হাতীবান্ধায় নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় মারধরের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় নারীসহ চারজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী অনুকূল চন্দ্র রায় বাদী হয়ে নৌকা প্রার্থীর ভাই নুর মোহাম্মদ বাবলুকে প্রধান আসামি করে আরো ১১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নুর মোহাম্মদ বাবলু (৫৫), ছেলে সিয়াম (২৮), নজরুল ইসলাম (৪৫), মোস্তফা (৩৫), কেশরুজ্জামান বাবু (৪৫), মহিদুল ইসলাম জুয়েল (২৮), মিন্টু (৪০)।

আহতরা হলেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদীবাড়ি এলাকার অনুকূল চন্দ্র রায় (২৭), মহেশ চন্দ্র (৩৫), মহেশ চন্দ্রের মা শ্রীমতি ফুলতি রানী (৫৫) ও বাবলু (৩৫)।

ভুক্তভোগী অনুকূল বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর সিন্দুর্না ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রার্থী নূরল আমিনের ভাই নূর মোহাম্মদ বাবলু, ছেলে সিয়ামসহ কয়েকজন রাত সাড়ে ১২টায় বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। এ সময় তারা আনারস প্রতীকের পক্ষে কাজ করতে নিষেধ করে ও নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে বলে। এতে আমি রাজি না হলে তারা আমাকে মারধর শুরু করে। আমার চিৎকারে মহেশ, ফুলতি রানী ও বাবুল এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। ’

অভিযুক্ত নুর মোহাম্মদ বাবলু বলেন, ‘আমি অনুকূলকে চিনি না। ওর সাথে আমার কোনো দিন কথাই হয়নি। মারধর করতে যাব কেন? এটা মিথ্যা। তবে আমাদের লোক তাকে ডাকছিল। তার ব্যক্তিস্বাধীনতা আছে। তার যেটা ইচ্ছে সেই পক্ষে কাজ করবে। ’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com